ইন্দোনেশিয়ায় সামরিক বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত



ইন্দোনেশিয়ায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার পূর্ব জাভা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের চারপাশ ঘিরে রেখেছে সেনাবাহিনী।

স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে মধ্য আকাশ থেকে আবাসিক এলাকায় ছিটকে পড়ে বিমানটি। ওই সময় রুটিন ট্রেনিং-এর অংশ হিসেবে বিমানটি উড্ডয়ন করছিল।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা বিমানের দুই আরোহীর কেউ হতাহত হয়েছেন কিনা সে খবর পাওয়া যায়নি।

noname

ইন্দোনেশীয় বিমান বিধ্বস্তের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত জুনে দেশটির উত্তরাঞ্চলীয় মেদান শহরে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন অন্তত ১২০ জন।

২০১৫ সালে দেশটির একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫৪ জন। খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাপুয়া প্রদেশের একটি জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসস্তূপের মধ্যেই ক্রু ও যাত্রীদের মরদেহ পাওয়া যায়। সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড, সিনহুয়া।

/এমপি/