পাকিস্তানে বিমান হামলায় ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত



পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গোলযোগপূর্ণ তিরাহ উপত্যকা এলাকায় সামরিক বাহিনীর হামলায় নয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার পাকিস্তান এয়ার ফোর্সের জঙ্গিবিমান ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের ওপর হামলা চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

noname
পাকিস্তান সরকারের জঙ্গিবিরোধী তৎপরতার অংশ হিসেবে এ হামলা চালানো হয়। 
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, লস্কর-ই-ইসলাম, তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) লক্ষ্য করে তিরাহ উপত্যকার রাজগাল এলাকায় এ বিমান হামলা চালানো হয়।
সামরিক সূত্রে নয়জনের মৃত্যুর কথা বলা হলেও নির্ভরযোগ্য তিরাহ উপত্যকার প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে অন্য কোনও সূত্র থেকে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
/এমপি/