সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবে পাকিস্তান

জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর মূলোৎপাটনের জন্য দেশব্যাপী একটি নতুন অভিযান শুরু করার পরিকল্পনা করছে পাকিস্তান। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বলছে, এটি হতে যাচ্ছে সম্ভাব্য একটি ব্যয়বহুল পদক্ষেপ।

নিরাপত্তা কমিটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৈঠকে সবাই অভিযান শুরুর বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। তবে এক বিশ্লেষক বলছেন, অভিযানটি সরকারের পক্ষে আগামী মাসে অনুষ্ঠিতব্য প্রাদেশিক নির্বাচন বিলম্বিত করার জন্য একটি অজুহাত হিসেবে কাজ করবে।

নভেম্বর থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউট কর্মসূচি স্থগিত হওয়ায় পাকিস্তান এখন ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে। তার ওপর রয়েছে রাজনৈতিক অস্থিরতা। শাহবাজ সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক যুদ্ধ চলছে পাকিস্তানে।

শেষবার পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়েছিল ২০১৪ সালে। সে সময়ে দেশের বিলিয়ন ডলার খরচ হয়েছিল। এর ফলে এক মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছিল এবং শত শত লোক নিহত হয়েছিল।

২২ কোটির বেশি জনসংখ্যার পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান। গত কয়েক মাসে দেশটিতে জঙ্গি হামলা আশংকাজনক হারে বেড়েছে। বিশেষ করে গত বছর সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে পরিস্থিতি চরম অবনতি হয়।

চলতি বছর এই বছ উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলাসহ বেশ কএয়ক্টি বড় হামলা চালিয়েছে জঙ্গিরা। মদজিদে হামলার ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়। সূত্র: টিআরটি