জ্বালানি রফতানি নিষিদ্ধের সম্ভাবনা নাকচ করলো সিঙ্গাপুর

ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অস্থিরতায় নিজেদের শোধনাগার থেকে জ্বালানি তেল রফতানিতে কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করবে না সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স উং জানিয়ে দিয়েছেন, জ্বালানি সংকটের এই সময়েও তারা তেল রফতানি স্বাভাবিক রাখবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লরেন্স উং এই ঘোষণা দেন। 

লরেন্স উং বলেন, রফতানিতে বিধিনিষেধ আরোপের কোনও পরিকল্পনা নেই আমাদের। কোভিডের সেই অন্ধকার দিনগুলোতেও আমাদের এমন পদক্ষেপ নিতে হয়নি, আর বর্তমান এই জ্বালানি সংকটের সময়েও আমরা তা করবো না।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ হচ্ছে সিঙ্গাপুর।