ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৮ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯১-এ দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা।

চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।

এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।

সূত্র: সিএমজি