পেপসিকো, নেসলে, কোকা-কোলা ও ইউনিলিভারের মতো বৈশ্বিক ব্র্যান্ডের খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণের ভুয়া তারিখ ও পুষ্টি উপাদান সম্পর্কিত ভুয়া তথ্য বসিয়ে বিদেশে রফতানির একটি বিশাল চক্র ভারতের মুম্বাইয়ে ধরা পড়েছে। খাদ্য কর্মকর্তাদের টানা ছয় দিনের তদন্তে নাভি মুম্বাইয়ের একটি বেআইনি গুদাম থেকে প্রায় ৮০ হাজার ডলার মূল্যের পণ্য জব্দ করা হয়েছে।
হাতে পাওয়া তথ্য ও পুলিশের নথির পর্যালোচনা করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধনা এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ১৯টি ক্ষুদ্র রফতানিকারক প্রতিষ্ঠানের হয়ে এই কাজ করছিল। মেয়াদ ফুরিয়ে যাওয়া বা মেয়াদের কাছাকাছি থাকা লেস পটেটো চিপস, ম্যাগি নুডলস, কুরকুরে, নর মাশরুম সুপ ও থামস আপের মতো প্রায় ৫ হাজার কার্টন পণ্য সেখানে পাওয়া যায়। রাসায়নিক দ্রাবক দিয়ে মূল মেয়াদ মুছে কম্পিউটার ও প্রিন্টিং মেশিনের মাধ্যমে ভুয়া উৎপাদনের তারিখ (এমনকি ২০২৬ সালের অক্টোবর মাসের ভবিষ্যৎ তারিখ) ও মেয়াদ বসানো হতো। এ ছাড়া বিদেশি পুষ্টি বিধিমালার সঙ্গে মেলাতে ক্যান ও প্যাকেটের লেবেলে থাকা পুষ্টি উপাদানের তথ্য পরিবর্তন করা হয়েছিল।
তিনি পণ্য সরবরাহে বহুজাতিক কোম্পানিগুলোর আরও জবাবদিহির ওপর জোর দিয়েছেন।
কোন কোন দেশে এসব ক্ষতিকর ও প্রতারণামূলক পণ্য পাঠানো হচ্ছিল তা স্পষ্ট নয়, তবে পুরো প্রক্রিয়াই রফতানির উদ্দেশ্যে করা হচ্ছিল। রয়টার্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট বহুজাতিক প্রতিষ্ঠান ও গুদাম মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনও মন্তব্য করেনি।