হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান

হুথিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানি টেলিভিশন জিও নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। কোনও চুক্তি না থাকলেও এগুলো রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব।

তিনি বলেন, হুথিদের হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান।

আসিফ বলেন, আমি মনে করি না রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি ফ্রন্ট খুলবে। তার ভাষ্য, অঞ্চলটিতে ইরান ইতোমধ্যে একটি সংঘাতে জড়িত রয়েছে। সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য পাকিস্তান চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।