ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৭ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৩১৩ ইউয়ানে।

চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।

এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।

সূত্র: সিএমজি