চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাদের ৩৩ জন কর্মকর্তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিশ্চিত করেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ায় প্রকাশিত পার্টির পঞ্চম প্লেনামের ইশতেহারে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন সাবেক পলিটবুরো সদস্য মা শিংরুই এবং সাবেক শীর্ষ সামরিক নেতা চাং ইউশিয়ে। এ ছাড়া তালিকায় সাবেক সামরিক কর্মকর্তা লিউ চেনি, সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক লিউ চিয়েনছাও, সাবেক শিল্পমন্ত্রী চিন চুয়াংলোং এবং চীনের সিকিউরিটিজ রেগুলেটরির সাবেক চেয়ারম্যান ই হুইমান অন্তর্ভুক্ত রয়েছেন।
ইশতেহারে আরও বলা হয়, দলটির পক্ষ থেকে চীনের অর্থসংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান লি ইউনজে-কেও পার্টির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স