ইউক্রেন থেকে নাগরিকদের সরানো শুরু করেছে চীন

ইউক্রেনের চীনা দূতাবাস নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। মঙ্গলবার দূতাবাসের তরফে জানানো হয়েছে, গতকালই প্রথম গ্রুপটি ইউক্রেন ছেড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই গ্রুপটিতে মূলত শিক্ষার্থী রয়েছে। তারা কিয়েভ থেকে মলদোভা রওনা দিয়েছে।

চীন নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করার বেশ কিছু অর্থ হতে পারে।

বিবিসি লিখেছে, একটি সম্ভাবনা হলো বেইজিং প্রাথমিকভাবে মনে করেছে রাশিয়াকে আগেভাগে হতাশ না করাটা জরুরি। আরেকটি হলো চীন হয়তো ভেবেছিল, রাশিয়া এতো দ্রুত ইউক্রেন দখল করে নেবে যে মানুষ সরিয়ে নেওয়ার দরকার পড়বে না।

আরেকটি ভয়াবহ সম্ভাবনা হলো চীন হিসেব করে দেখেছে রাশিয়ার আগ্রাসন খুব বেশি ভয়াবহ হতে যাচ্ছে।

সূত্র: বিবিসি