সরাসরি ভিডিও সম্প্রচার করে ফরাসি তরুণীর আত্মহত্যা

ফ্রান্সের প্যারিসে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ১৯ বছরের এক তরুণী। আর আত্মহত্যার এ ঘটনাটি টুইটারে ভিডিও স্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছেন ওই তরুণী। বুধবার দেশটির বিচার বিভাগীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।

মঙ্গলবার প্যারিসের একটি এলাকায় আত্মহত্যা করেন অজ্ঞাত ওই তরুণী। টুইটারে পেরিস্কোপের মাধ্যমে সরাসরি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তরুণী তাকে ধর্ষণ করার করার বলছেন এবং ধর্ষকের নামও উল্লেখ করেন।

আরও পড়ুন: ট্রাম্পের জন্য হিন্দু সেনার পূজা, আশা মার্কিন-পাকিস্তান যুদ্ধ!

বিচার বিভাগীয় সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।  স্মার্টফোনটি পর্যালোচনা ও ভিডিওটি উদ্ধারে প্রচেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, টুইটারের কোনও একজন ব্যবহারকারী ভিডিওটি সরাসরি দেখতে পেয়ে তাদের সতর্ক করেন।

আরও পড়ুন: বাড়ি দখলে শতাধিক সাপের অভিযান!

প্রসঙ্গত, স্মার্টফোনের মাধ্যমে টুইটারে সরাসরি ভিডিও সম্প্রচারের একটি অ্যাপস হচ্ছে পেরিস্কোপ। টুইটারে ভিডিওটি সম্প্রচারের ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। সূত্র: এনডিটিভি।

/এএ/