সোমবার অস্ট্রিয়ার স্বররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের ফল ঘোষণা করেছে। এতে ভ্যান ডার বেলেন পেয়েছেন ৫০ দশমিক তিন শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী হফার পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট।
রবিবার নির্বাচন শেষে ৩ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন হফার। কিন্তু পোস্টাল ভোট গণনা শেষে মোট ব্যবধানে সমান্য পিছিয়ে পড়েন তিনি। সবশেষ ৩১ হাজার ভোটে বিজয়ী হয়েছেন বেলেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী অবস্থান নিয়েছিলেন হফার। শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন। বিপরীতে বেলেন ইইউ’র পক্ষে অবস্থান নেন। তাকে সমর্থন দেয় গ্রিন পার্টি। আনুষ্ঠানিকভাবে বেলেন স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি অস্ট্রিয়ার গ্রিন পার্টিকে প্রায় এক দশক ধরে নেতৃত্ব দিয়েছেন। ইউরোপের অনেক গ্রিন রাজনীতিক তাকে বিশ্বের প্রথম গ্রিন পার্টির রাষ্ট্র প্রধান হিসেবে বিবেচনা করছেন।
পরাজয় মেনে নিয়েছেন নরবার্ট হফার। ফেসবুকে তিনি লিখেছেন, অবশ্যই আমি দুঃখিত। এই সুন্দর দেশের দেখাশোনার জন্য আপনাদের প্রেসিডেন্ট হতে পারলে আমার ভালো লাগত। সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
- ২৫৬ বছর বেঁচে থাকা ব্যক্তির দীর্ঘ জীবনের রহস্য
- পাকিস্তানকে পাশ কাটাতে ইরানে বন্দর নির্মাণ করবে ভারত
- রাজা হয়েও কাটছেন পেঁয়াজ!
/এএ/