ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আধাসামরিক বাহিনীর জন্য সদস্য সংগ্রহের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি।
তিনি জানান, দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন। বেসামরিক স্বেচ্ছাসেবীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে এ বাহিনী গড়ে তোলা হবে। ‘হাইব্রিড’ যুদ্ধ মোকাবেলায় এ বাহিনী গড়ে তোলা হচ্ছে। এ যুদ্ধের মাধ্যমেই রাশিয়া ইউক্রেনকে বিভক্ত করেছিল।
সাম্প্রতিক সময়ে বাল্টিক অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ন্যাটোও পোল্যান্ডে আরও সেনা বৃদ্ধির পরিকল্পনা করছে। ন্যাটো অভিযোগ করছে রাশিয়ার যুদ্ধ বিমানের আক্রমণাত্মক অবস্থানের। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট প্রধান আন্দ্রেই কেলিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমাদের সীমান্তে ন্যাটো বাহিনীর মোতায়েন বিপজ্জনক হতে পারে।
রাশিয়া ঘোষণা দিয়েছে, পশ্চিম ও দক্ষিণ সীমান্তে আরও তিনটি সামরিক ডিবিশন পাঠাবে।
এদিকে, আগামী সপ্তাহেই পোল্যান্ডের একটি আধাসামরিক বাহিনী ন্যাটোর সামরিক প্রশিক্ষণে অংশ নেবে। এ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘আনাকোনডা ২০১৬’। সূত্র: বিবিসি।
/এএ/