বেলজিয়ামে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩

nonameবেলজিয়ামে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। রবিবার এ সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। বেলজিয়ামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলগা এ তথ্য জানিয়েছে।

বেলজিয়ামের পূর্বাঞ্চলে রেললাইনের নামুর ও লিজ সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি সেন্ট-জর্জ-সুর-মিউজ পৌরসভার কাছেই অবস্থিত।

বেলজিয়ামের রেল অবকাঠামোর ব্যবস্থাপক ইনফ্রাবেলের মুখপাত্র প্রেডেরিক সাক্রি এএফপিকে বলেন, যাত্রীবাহী ট্রেনটি দ্রুত গতিতে একই রেললাইন দিয়ে চলা মালবাহী ট্রেনের পেছনে সজোরে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনে প্রায় ৪০ জন যাত্রী ছিল।ট্রেনটির ছয়টি বগির দু’টি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থল থেকে এএফপি’র এক ফটোগ্রাফার জানান, ট্রেনটির সামনের বগিটি রেললাইনের পাশে সম্পূর্ণভাবে উল্টে যায়। এ ধাক্কার শক্তি এতই বেশি ছিল যে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে লিজ থেকে পুলিশ পাঠানো হয়েছে। সূত্র: ইউএসএ টুডে।

আরও পড়ুন:

/এএ/