ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ব্রাসেলসের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, শনিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বেলজিয়াম সরকারের নিরাপত্তা কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, ইউরো-২০১৬ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে খেলার সময়সূচী অপরিবর্তিত থাকবে।
চার্লস মিশেলে বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সজাগ রয়েছি এবং প্রতিঘণ্টায় পরিস্থিতির মূল্যায়ন করছি। উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’ সূত্র: রয়টার্স।
/এসএ/এএ/