ফ্রান্সের দৈনিক পত্রিকা লে মন্ডেকে বলেন, স্থানীয় মসজিদগুলোতে যদি বিদেশি তহবিল বন্ধ করে দেওয়া হয় তাহলে আইএসের হামলা আরও বৃদ্ধি পেতে পারে।
অবশ্য এ প্রস্তাবের বিস্তারিত কিছুই জানাননি ম্যানুয়েল।
ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ফরাসি ইসলামের সঙ্গে সম্পর্ক নতুন ভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন। আমরা একটি পরিবর্তিত সময়ে বাস করছি ফলে আমাদের অবশ্যই আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের নিরাপত্তা সংস্কৃতির ক্ষেত্রে এটা একটি বিপ্লব। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই প্রজন্ম ধরে চলবে।
নিসে ট্রাক চাপায় মানুষ হত্যা ও যাজক হত্যার পর ফরাসি প্রধানমন্ত্রী ফ্রান্স যুদ্ধে আছেন বলে মনে করেন। তিনি বলেন, এই যুদ্ধ শুধু ফ্রান্সের উদ্বেগ নয়। এটা দীর্ঘদিন ধরে চলবে এবং আমার আরও হামলার ঘটনা দেখতে পাব। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ী হব। কারণ এ যুদ্ধ জয়ের জন্য ফ্রান্সের কৌশল রয়েছে। প্রথমে আমরা বাইরে শত্রুকে ধ্বংস করব। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
আরও পড়ুন:
- ধারাবাহিক হামলায় উদ্বিগ্ন জার্মানি: তবুও শরণার্থীদের জন্য দরজা খোলা রাখবেন মের্কেল
- শপথ নিলেন পেরুর ‘মার্কিন নাগরিকত্ব ত্যাগকারী’ প্রেসিডেন্ট
- আল-কায়েদা থেকে পৃথক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলো নুসরা ফ্রন্ট (ভিডিও)
/এএ/