রয়টার্স জানিয়েছে, স্পেশাল পুলিশ ফোর্স ও ট্রাকভর্তি খাবারের পানি আক্রান্ত অঞ্চলে পাঠানো হয়েছে। রাজধানীতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন আছে। সড়কগুলোতে বন্যার পানিতে ভেসে আসা ফার্নিচারের স্তুপ জমে আছে।
রবিবার সকালের দিকে বৃষ্টি থেমে যাওয়ার বন্যার পানি কমতে শুরু করে। কিন্তু সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি শুরু হয়।
টানা বর্ষণের ফলে বন্যায় বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। সবচেয়ে বেশি বন্যার কবলে পড়েছে রাজধানীর উত্তরাঞ্চল। শহরটির প্রাণকেন্দ্রেও বন্যা দেখা দিয়েছে।
পুলিশের এক মুখপাত্র জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিখোঁজ ছয়জনের খোঁজে অভিযান অব্যাহত আছে।
২০ লাখ মানুষের দেশ মেসিডোনিয়া সোমবার জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী নিকোলা টোডোরব জানান, এ বন্যা নজিরবিহীন বিপর্যয়।
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার জোহানেস হান টুইটারে জানিয়েছে, মেসিডোনিয়াকে সহযোগিতায় ইইউ প্রস্তুত। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এএ/