ব্রিটেন যদি ব্রেক্সিটের বিষয়ে ২০১৬ সালের ভোটের সিদ্ধান্ত পাল্টাতে চায় তাহলে দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অর্থ ও মুদ্রা বিষয়ক কমিশনার পিয়েরে মাসকোভিচি। রবিবার ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিয়ে একথা বলেছেন।
সম্প্রতি বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার বিষয়ে ব্রিটেনের আবারও গণভোটের আয়োজন করা উচিত।
এ বিষয়ে জানতে জানতে চাইলে ফরাসি টেলিভিশন সি নিউজ, ইউরোপ ওয়ান রেডিও এবং দৈনিক পত্রিকা লেস একোসকে সাবেক ফরাসি অর্থমন্ত্রী মাসকোভিচি বলেন, দরজা খোলা রয়েছে। যদি ব্রিটিশরা তাদের মত পাল্টাতে চায় তাহলে তাদের স্বাগত জানানো হবে।
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের ব্যাপারে ভোটাভুটি হয় ২০১৬ সালের ২৩ জুন। ওই ভোটে ইইউ ত্যাগের পক্ষে রায় দেন ব্রিটিশ ভোটাররা। এরপর বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে চূড়ান্ত পদক্ষেপ শুরু হয়েছে। সূত্র: রয়টার্স