সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন এক ফরাসি মন্ত্রী। এর আগে ফিনল্যান্ড ও নরওয়ে তুরস্কের কাছে সমরাস্ত্র বিক্রি বাতিল করে একই ঘটনায়। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এখবরজ জানিয়েছে।
৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। পরে ৯ অক্টোবরর সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্ব দিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক। এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি তুর্কি প্রধানমন্ত্রীর। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে।
ইউরোপীয় বিষয়ক ফরাসি মন্ত্রী এমেলি ডে মন্টাচালি শুক্রবার জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের কারণে নিষেধাজ্ঞার বিষয়টি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে। আগামী সপ্তাহে ইউরোপিয়ান কাউন্সিলে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতি আমরা নিশ্চুপ ও ক্ষমতাহীন হয়ে বসে থাকব না।
সুইডেনের পক্ষ থেকে ইইউ পর্যায়ে তুরস্কের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি স্থগিতের আহ্বান জানিয়েছে।