ইতালিতে করোনায় আরও এক বাংলাদেশিসহ ৫২৫ জনের মৃত্যু

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইতালিতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন ৫২৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৮৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭২ জন করোনায় আক্রান্ত রোগী।

93863585_2531924230395540_7389538984214396928_n

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২২ হাজার ১৭০ জনে আর আক্রান্ত এক লাখ ৬৮ হাজার ৯৪১ জন।

বোরেল্লি আরও জানান, ইতালিতে করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত ৪০ হাজার ১৬৪ জন  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা মহামারিতে বিপর্যস্ত ইতালিতে আক্রান্তদের সেবা করতে গিয়ে ১২২ চিকিৎসকের মৃত্যু হয়েছে মৃত্যু নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফএনএমএসইও।

ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।

এদিকে, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ইতালির কোরামোনায় শাহজাহান মির্জা  (৩০) নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু  হয়েছে। তার চাচা সৈয়দ মুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহানের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ নিয়ে করোনায় ইতালিতে আট বাংলাদেশির মৃত্যু হলো।