গ্রিসের এক কোস্টগার্ড কর্মকর্তা জানান, ভোর রাতের দিকে প্লাস্টিকের একটি ছোট নৌকায় ২৯ অভিবাসন প্রত্যাশী গ্রিসের একটি দ্বীপের দিকে আসছিল। এসময় নৌকাতে পানি ওঠতে শুরু করলে তা ডুবে যায়। এদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তবে নিহত ও উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি কোস্টগার্ড।
মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, চলতি বছরে ইউরোপগামী মানুষের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভূমাধ্যসাগর দিয়ে ইউরোপ পাড়ি দিয়েছেন প্রায় ৯ লাখ ৭২ হাজার ৫০০ মানুষ। এদের মধ্যে অর্ধেকেরও বেশি গৃহযুদ্ধকবলিত সিরিয়া থেকে পালিয়ে আসা। সমুদ্র পাড়ি দিতে গিয়ে আইএমও’র হিসেবে সাড়ে তিনহাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
/এএ/বিএ/