নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় অবিস্ফোরিত বোমাটি পোল্যান্ডে নিষ্ক্রিয় করার চেষ্টার সময় বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার পোল্যান্ডের নৌবাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_114892911_mediaitem114887391

খবরে বলা হয়েছে, বাল্টিক সাগরের গভীরে এটি নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়েছিল। তবে তার আগেই বোমাটি বিস্ফোরিত হয়। কোনও ডুবুরি আহত হননি।

শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণ অনুভূত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সাগর থেকে পানি উপরের দিকে উঠছে।

বন্দর নগরীর সোয়াইনোজসি’র প্রায় ৭৫০ বাসিন্দাকে নিরাপত্তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

১৯৪৫ সালে জার্মান যুদ্ধজাহাজ লুৎজকে আক্রমণ করার সময় আরএএফ ‘টলবয়’ বা ‘ভূমিকম্প’ নামের এই বোমাটি নিক্ষেপ করেছিল। বোমা নিক্ষেপের সময় এই বন্দর নগরীটি জার্মানির অংশ ছিল। বোমাটি ছিল ১৯ ফুট দীর্ঘ এবং ওজন ছিল ৫.৪ টন। সাগরের তলদেশে ১২ মিটার গভীরে নিমজ্জিত ছিল এটি।