রাশিয়ায় থাকা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তহবিল বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের একদিনের মাথায় এই ঘোষণা এলো।
শনিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ রুশ সরকারের নতুন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, রাশিয়ায় বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তহবিল জব্দ করে রুশ নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর অর্থ জব্দের জবাব দেবে মস্কো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য ‘অবান্ধব অঞ্চলে’ নিবন্ধিত কোম্পানিগুলোর সম্পদের জাতীয়করণের বিষয়টি নাকচ করছে না মস্কো।