ক্ষেপণাস্ত্রে আক্রান্ত কিয়েভের বাইরের তেলের ডিপো

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলের এক শহরের তেলের ডিপোতে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। ভ্যাসিলকিভ শহরের এই ডিপোতে হামলার একাধিক খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, তেলের ডিপোটি থেকে বিশালাকার আগুনের ফুলকি উড়তে দেখা গেছে। তবে এই ফুটেজ স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি।

সূত্র: বিবিসি