ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের জোটটি।

রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, এই পদক্ষেপ ‘চরম মুহূর্তের’ চিহ্ন।

ইউক্রেনে অস্ত্র সরবরাহের পাশাপাশি রাশিয়া ও বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন উরসুলা ভন ডার লিয়েন। এছাড়া ইউরোপের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

ভন ডার লিয়েন জানান, ইইউ প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র ও অন্য সামগ্রী ক্রয় এবং সরবরাহে অর্থায়ন করতে যাচ্ছে।