খারকিভে রুশ রকেট হামলায় হতাহতের দাবি ইউক্রেনীয় কর্মকর্তার

যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় বহু মানুষ নিহত হয়েছে আর শত শত মানুষ আহত হয়েছে।

সোমবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাচেঙ্কো জানান, খারকিভে ব্যাপকভাবে গোলাবর্ষণ করা হয়েছে।

ইউক্রেনের আরও কয়েকটি শহর ঘিরে লড়াই চলছে। যুদ্ধের কারণে রুশ মুদ্রা রুবলের রেকর্ড দরপতন হয়েছে। এমন বাস্তবতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের জীবন বাঁচাতে যুদ্ধক্ষেত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইতোমধ্যে সাড়ে চার হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে।

সোমবার রাজধানী কিয়েভ ছাড়াও খারকিভ, বন্দরনগরী মারিয়োপোলে তীব্র গোলাবর্ষণের শব্দ শোনা যায়। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার স্থলবাহিনী এখনও বড় শহরগুলোর দখল নিতে পারেনি।

সূত্র: গার্ডিয়ান