ইউক্রেন যুদ্ধে নিয়ে রুশ মায়েদের প্রতি জোর আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক ভিডিও বার্তায় সন্তানদের যুদ্ধের ময়দানে না পাঠানোর আহ্বান জানালেন তিনি।
আবেগপ্রবণ কণ্ঠে জেলেনস্কি বলেন, আমি রাশিয়ান মায়েদের উদ্দেশ্য করে আবারও বলতে চাই, আপনাদের সন্তানদের বিদেশের মাটিতে যুদ্ধে পাঠাবেন না।
তিনি আরও বলেন প্রশিক্ষণের জন্য তাদের পাঠানো হচ্ছে, এমন প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। যদি ইউক্রেনে যুদ্ধের জন্য পাঠানো হয়ে থাকে, তবে অবিলম্বে পদক্ষেপ নিন।
ইউক্রেনে যুদ্ধের জন্য মস্কো অনেক রুশ অপ্রাপ্ত বয়স্কদের অন্তর্ভুক্ত করেছে বলে খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। কিয়েভের পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছে। ইউক্রেনে হামলার আগে থেকে সীমান্তে দেড় লক্ষাধিক রুশ সেনা অবস্থান নিয়েছিল বলে দাবি কিয়েভসহ পশ্চিমা দেশগুলোর। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী।
সূত্র: বিবিসি