ইউক্রেন ইস্যুতে আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক বিবৃতিতে মঙ্গলবার এই দুই নেতার আলাপের বিষয় নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস।
বিবৃতিতে বলা হয়েছে, 'যুদ্ধবিরতি এবং নিরাপত্তার উদ্বেগ নিয়ে কথা হয়েছে। এখনও কোনও চুক্তি হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যুদ্ধবিরতি কিংবা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আলোচনা ছাড়া আর কোনও পথ নেই'।
ম্যাক্রোঁ ইউক্রেনের পাশে আছে বলে জানিয়েছেন তিনি।
এদিন জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ ও ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘির সঙ্গেও কথা বলেছেন ম্যাক্রোঁ। ব্রাসেলসে সম্মেলনে বসার আগে তিন দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করে নেন তিনি। আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপের জ্বালানি চাহিদা সেইসঙ্গে খাদ্য নিরাপত্তা।
চলমান সংকট মোকাবিলায় ইতোপূর্বে মস্কো ছুটে যান ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু যুদ্ধ থামানো সম্ভব হয়নি। তবে রশ হামলার মধ্যেও মস্কোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল।
সূত্র: বিবিসি