রুশ হামলা থেকে রক্ষার শেষ সুযোগ: পূর্বাঞ্চলের বেসামরিকদের প্রতি ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে নজর এখন রাশিয়ার। লক্ষ্য অনুযায়ী সেদিকে সামরিক উপস্থিতি জোরদার করছে মস্কো। এ অবস্থায় রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক আঞ্চলিক গভর্নর সতর্ক করে বলেছেন, রুশ আক্রমণ থেকে প্রাণে বাঁচতে ইউক্রেনীয় বাসিন্দাদের পালানোর সময় ফুরিয়ে আসছে।

ফেসবুকে লুহানস্কের গভর্নর সেরহিয়া হাইদাই বলেন, প্রত্যেকটি গ্রাম এখন রুশ হামলার মুখে। এই অঞ্চল নিয়ন্ত্রণ নিতে চলছে মস্কো। অঞ্চল ছাড়তে ইউক্রেনীয় বাসিন্দাদের জন্য আগামী কয়েকদিন শেষ সুযোগ। সাধারণ মানুষের বের হওয়ার রাস্তা বিচ্ছিন্ন করে দিচ্ছে রাশিয়ান সেনারা।

সম্প্রতি মস্কো জানিয়েছে তারা ইউক্রেনের তারা ইউক্রেনে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নজর দেবে এখন। ডনবাসে দীর্ঘদিন ধরেই মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চলছে। বিচ্ছিন্নতাবাদীর সামরিক সহায়তা দিয়ে আসছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইতোমধ্যে ইউক্রেনের কিয়েভ অঞ্চল এবং চেরনিহিভ থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে নিয়ে মস্কো।