কিয়েভের আশপাশে ১২শ’ মরদেহ উদ্ধার: প্রসিকিউটর

রাজধানী কিয়েভের আশপাশ অঞ্চল থেকে ১২শ’র বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কাছে এ মুহূর্তে শুধু কিয়েভ অঞ্চলে ১ হাজার ২২২ জনের মরদেহ উদ্ধারের হিসাব আছে।’ 

রুশ বাহিনী এসব অঞ্চল ছেড়ে যাওয়ার পর বেসামিরক ইউক্রেনীয়দের মরদেহ পাওয়া যাচ্ছে বলে দাবি করছে কিয়েভ। কিয়েভের আশপাশ থেকে পাওয়া এসব মরদেহ নিয়ে বিস্তারিত জানাননি প্রসিকিউটর জেনারেল।

রবিবার ইউক্রেনের কিয়েভের বুজোভা গ্রামেও গণকবর পাওয়ার দাবি করেছে স্থানীয় প্রশাসন। বুজোভা দিমিত্রিভকা সম্প্রদায়ের প্রধান তারাস ডিডিচ জানান, জ্বালানি পাম্পের কাছে এসব মৃতদেহগুলো পাওয়া গেছে।

এর আগে দেশটির বুচা শহরেও চারশর বেশি বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়ার কথা জানায় জেলেনস্কির সরকার। বুচা থেকে সরে যাওয়া রুশ বাহিনী গণহত্যা চালিয়েছে, এমন দাবি করেছেন জেলেনস্কি।

সূত্র: এএফপি।