ডনবাস ও ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণের পরিকল্পনা রাশিয়ার

পূর্ব ও দক্ষিণ ইউক্রেন নিয়ন্ত্রণে প্রবল লড়াই চলছে রুশ এবং ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে। রাশিয়ার সামরিক বাহিনীর এক ডেপুটি কমান্ডার বলেছেন, সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ে ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে পরিকল্পনার বিস্তারিত জানায়নি এই কমান্ডার। ডনবাসের লুহানস্ক এবং দোনেস্কে ইতোমধ্যে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, লুহানস্কের ৮০ শতাংশ জায়গায় নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিতে রুশ বাহিনীর সঙ্গে লড়ছে মস্কো সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা।

ডনবাস ও ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে রুশ পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের।