ইউক্রেনে আরও সামরিক সহায়তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সফরে গিয়ে এমন প্রতিশ্রুতি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার কিয়েভ সফরে যান এই দুই শীর্ষ মার্কিন কর্মকর্তা। ইউক্রেনে রুশ হামলা নিয়ে বিস্তারিত আলোচনায় হয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। ব্লিনকেন ও অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার উপদেষ্টাদের বলেন, যুক্তরাষ্ট্র আরও ৩০ কোটির বেশি মার্কিন ডলারের সামরিক অর্থায়ন সহযোগিতা করবে ইউক্রেনকে।
এর আগে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দেন। ‘জরুরি প্রয়োজন’ মেটাতে দেশটিকে এই সহায়তা দেওয়ার কথা জানান তিনি। সম্প্রতি কয়েক দফা ইউক্রেনকে অস্ত্র ও মানবিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সহায়তা অব্যাহত রেখেছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ মিত্ররা।