ইউক্রেনের ক্রেমিন্না শহরের পতন হয়েছে: যুক্তরাজ্য

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ক্রেমিন্না শহরের পতন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ দৈনিক হালনাগাদ তথ্যে এই খবর জানানো হয়েছে। তবে আর কোনও বিস্তারিত জানানো হয়নি।

প্রায় ১৮ হাজার মানুষের শহর ক্রেমিন্না। শহরটি রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেই আগেই জানা যাচ্ছিলো।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইজিয়াম শহরের দক্ষিণাংশে তীব্র লড়াই চলছে। রুশ বাহিনী উত্তর থেকে পূর্ব দিকে স্লোভিয়ানস্ক এবং কারামাটোরস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পূর্ব ইউক্রেনে ইউক্রেনীয়দের শক্তিশালী অবস্থান ঘিরে ফেলতে চাইছে রুশ বাহিনী। দক্ষিণ দিক থেকে সম্ভাব্য রুশ হামলা মোকাবিলায় ঝাপোরিজ্জিয়ায় প্রতিরক্ষা প্রস্তুত করছে ইউক্রেনীয় বাহিনী।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি