পুতিনের সঙ্গে কথা বলতে এখনও প্রস্তুত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে তিনি এখনও প্রস্তুত রয়েছেন। বুচা, মারিউপোল এবং অন্যান্য জায়গায় রুশ বাহিনীর নৃশংসতা সত্ত্বেও তিনি আলোচনার জন্য প্রস্তুত। পোলিশ মিডিয়ার সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান। কারণ রাশিয়ায় একজন ব্যক্তি যাবতীয় সিদ্ধান্ত নেন।

এদিকে পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, ‘নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা ঠিক অকল্পনীয়।’ রাশিয়ার এ ধরনের আচরণ একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা। সূত্র: আল জাজিরা।