পুতিন-জেলেনস্কি বৈঠক সম্ভব, বলছে ক্রেমলিন

ক্রেমলিন বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাশিয়া। বুধবার মস্কো এই কথা জানিয়েছে। তবে তারা বলেছে, এই ধরনের বৈঠকের আগেভাগে প্রস্তুতির প্রয়োজন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তির কাজ অনেক আগেই বন্ধ হয়ে গেছে আর তা ফের শুরু করা হয়নি।

পেসকভ বলেছেন রাশিয়ান দখল করা ইউক্রেনীয় অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া এবং ডনবাসের জনগণকে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে এবং তারা ‘সর্বোত্তম সিদ্ধান্ত’ নেবে এই বিষয়ে ক্রেমলিনের কোনও সন্দেহ নেই।

ইউক্রেন এর আগে বলেছে রাশিয়া ভূমি দখল করার মধ্য দিয়েদুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার অবসান ঘটাবে।

সূত্র: রয়টার্স