ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়োগকৃত এক কর্মকর্তা সেখানে গণভোট আয়োজনের ইঙ্গিত দিয়েছেন। অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে ভোটাভুটির আয়োজন হতে পারে জানান তিনি।
খেরসনে ক্রেমলিনের নিয়োগকৃত প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমোসোভ বলেন, ‘এটি সম্ভবত একটা গণভোট হবে।’ তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে যুদ্ধের মাঝখানে খেরসন অঞ্চলে কোনও বিশ্বাসযোগ্য ভোট আয়োজন সম্ভব হবে না। এছাড়া সেখানে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ শুরু করতে পারার সম্ভাবনাও কম।
খেরসন অঞ্চলের রাজধানী ছিল রাশিয়ার দখল করা প্রথম কোনও বড় শহর। ওই অঞ্চলে রাশিয়ার মুদ্রা চালুর চেষ্টা চালিয়েছে মস্কো।
দক্ষিণ ইউক্রেনের বিভিন্ন দখলকৃত অঞ্চলে গণভোট আয়োজনের পক্ষে ইতোমধ্যে কথা বলেছেন রাশিয়ার কর্মকর্তারা। তবে সেখানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনও ভোট আয়োজনের সম্ভাবনা খুবই কম। ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে গণভোট আয়োজিত হয়। পশ্চিমা দেশগুলো এই গণভোটকে অবৈধ এবং লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করে থাকে।
সূত্র: বিবিসি