‘রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে অবশ্যই গুরুত্ব দিতে হবে’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে যেকোনও শান্তি আলোচনায় অবশ্যই ‘রাশিয়ার স্বার্থ ও উদ্বেগ’ অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও শান্তি আলোচনায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার দিকে মনোনিবেশ করতে হবে। শুক্রবার (৭ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারায় মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

রাশিয়া দীর্ঘদিন ধরে বলেছে তারা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে এবং ইউক্রেনের আক্রমণ সেই লড়াইয়েরই অংশ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি আলোচনায় ওই নীতিগুলোর সম্পর্কে হওয়া উচিত, যার উপর ভিত্তি করে নতুন বিশ্বব্যবস্থা তৈরি হবে।

২০২৪ সালের ফেব্রুয়ারি ইউক্রেন রুশ বাহিনীর অভিযান শুরুর পর প্রথম দিকে কয়েক দফা শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা। প্রথমে বেলারুশ এবং পরবর্তীতে তুরস্কে আলোচনায় হয়। কিন্তু লড়াই বন্ধে এখনও পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি কোনও পক্ষ।

সের্গেই ল্যাভরভ একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনার জন্য ৬ এপ্রিল তুরস্কে পৌঁছান। ওই চুক্তি কৃষ্ণ সাগরে নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের বন্দর নগরী থেকে খাদ্য শস্য রফতানির অনুমতি দেয়। সূত্র: আল জাজিরা