তুরস্কের পুলিশ স্টেশনে হামলাকারী দুই নারী জঙ্গি নিহত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের পুলিশ স্টেশনে বন্দুক ও গ্রেনেড হামলাকারী দুই নারী জঙ্গি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আর তাদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। স্থানীয় গর্ভনরের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে, তুরস্কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন রেভ্যুলেশন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি) পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে হামলাকারীদের সাহসী নারী মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়।

noname

বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের কাছে ইস্তাম্বুলের বায়রামপাসা জেলার একটি দাঙ্গা পুলিশ স্টেশনের বাইরে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন ওই দুই নারী। এ সময় একটি গ্রেনেডের বিস্ফোরণও ঘটানো হয়। হামলার পর ওই দুই নারী জঙ্গি একটি গাড়িতে করে পালিয়ে গিয়ে একটি ভবনে আত্মগোপন করে।

পরে হেলিকপ্টার নিয়ে সেখানে অভিযান চালান তুর্কি স্পেশাল ফোর্সের সদস্যরা। সেখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হন। সূত্র: বিবিসি, আনাদোলু।

/এমপি/