ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা অভিযোগের নিন্দা তুরস্কের

তুরস্কের সরকার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে মিথ্যা ও কুৎসা রটনার অংশ হিসেবে নিন্দা করেছে। ওই পোস্টে তিনি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও তুরস্ককে আক্রমণ করেছেন বলে অভিযোগ আঙ্কারার।

শনিবার দেওয়া এক সরকারি বিবৃতিতে তুর্কি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে কাটজের কোনও বাস্তব বিশ্বাসযোগ্যতা নেই। নেতানিয়াহুর সরকার মানবতাবিরোধী অপরাধের জন্য কুখ্যাত, যা ইতিহাসে একটি কালো দাগ হয়ে থাকবে বলে দাবি করেছে তুরস্ক।

বিবৃতিতে আরও বলা হয়, কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন, যা তারা একটি ‘গণহত্যার নেটওয়ার্ক’ হিসেবে অভিহিত করেছে।

তুরস্ক পুনরায় নিশ্চিত করেছে যে, তারা সত্য প্রকাশ করবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার রক্ষায় অটল থাকবে, এমন ভিত্তিহীন আক্রমণের পরও।

তুর্কি সরকার আরও জোর দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের অধিকার এবং ন্যায়বিচার রক্ষায় দৃঢ়ভাবে পাশে থাকবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড