হাঙ্গেরির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পার্লামেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। আংশিক সরকারি ফলাফলে পিটার ম্যাজিয়ারের টিসজা পার্টির বড় ব্যবধানে জয়ের পর তিনি এই সিদ্ধান্ত জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে
সরকারি ফলাফলে দেখা যায়, ৯৭.৩৫ শতাংশ কেন্দ্রের ফল গণনা শেষে ১৯৯ আসনের পার্লামেন্টে ম্যাজিয়ারের মধ্য-ডানপন্থী টিসজা পার্টি ৫৩.৬ শতাংশ ভোট পেয়ে ১৩৮টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে, জাতীয়তাবাদী অরবানের ফিদেস পার্টি ৩৭.৮ শতাংশ ভোট পেয়ে মাত্র ৫৫টি আসন পেয়েছে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাজিয়ার লিখেন, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমাদের বিজয়ের জন্য ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
রাজধানী বুদাপেস্টে জড়ো হওয়া হাজারো সমর্থকের উদ্দেশে দেওয়া বিজয় ভাষণে ম্যাজিয়ার বলেন, তার সমর্থকেরা ইতিহাস নতুন করে লিখেছেন।