ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, এ উদ্যোগে ইইউর ‘দৃঢ় ও আগাম অবস্থানের’ প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ইরানি শাসকগোষ্ঠী যাতে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, অস্ত্র কর্মসূচি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থানে রয়েছে।
বেসেন্ট আরও বলেন, ইরানের শাসকগোষ্ঠীর প্রতি বিশ্ব একটি স্পষ্ট বার্তা দিচ্ছে- ইরানের অবশিষ্ট সব আর্থিক সহায়তার পথ বন্ধ না হওয়া পর্যন্ত এই চাপ বন্ধ হবে না।
এর আগে গত মাসের শেষ দিকে এক বিবৃতিতে ইইউ জানিয়েছিল, ইরানের ওপর চাপ বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখতে যুক্তরাষ্ট্র, জি৭ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা।
The European Union has officially joined Operation Economic Outcast and we appreciate their strong and early stance. The United States stands firm with our allies in ensuring the murderous Iranian regime cannot exploit the global financial system to fund its nuclear ambitions,…
— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) September 3, 2026