ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। বুধবার (২১ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের মের্ত-এ-মোজেল অঞ্চলে ফরাসি বিমান বাহিনীর একটি ‘মিরাজ ২০০০০ডি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।