ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ কয়েকশ বিক্ষোভকারীকে ঘিরে রাখে এবং জমায়েতের ওপর পিপার স্প্রে করে। নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের সময় অন্তত ৪০০ বামপন্থীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ইরাকে ফটক ভেঙে সংসদে প্রবেশ করে শিয়াদের বিক্ষোভ
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে এবং আগুন জ্বালায়।
শুরু থেকেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের শরণার্থীদের জার্মানিতে স্বাগত জানানোর নীতির বিরোধিতা করে আসছে এএফডি। দলটি ইসলামবিরোধী হিসেবে স্বীকৃত। এ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এএফডি চায় জার্মানিতে বোরখা ও মসজিদের মিনার নিষিদ্ধ করা হোক।
আরও পড়ুন: স্বাস্থ্যগত কারণে নাইটক্লাব বন্ধ!
সম্মেলনে অংশ নিতে এএফডির প্রায় দুই হাজার সদস্য নাম নিবন্ধন করেছে। এ পার্টি গত মাসে আঞ্চলিক নির্বাচনে তিনটি রাজ্যে সফলতা পেয়েছে।
সম্মেলনে দলটি আগামী বছরের সাধারণ নির্বাচনের ইশতেহার করবে বলে জানা গেছে। সূত্র: বিবিসি।
/এএ/