জার্মান প্রসিকিউটর জানিয়েছেন, গ্রেফতারকৃত যে সিরীয় নাগরিককে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি ২০১৩ সালে সিরিয়ায় ৩৬ জন সরকারি কর্মকর্তাকে হত্যায় জড়িত।
গ্রেফতারকৃত আবদালফাতাহ (৩৫) আল-কায়েদার সমর্থক নুসরা ফ্রন্টের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে শরিয়া আইনে মৃত্যুদণ্ড জারি রয়েছে।
জার্মান সংবাদমাধ্যম স্পেইজেল অনলাইন জানিয়েছে, আবদালফাতাহ জার্মানিতে শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছেন।
গ্রেফতারকৃত অপর ব্যক্তির নাম আবদুলরহমান (২৬)। তাকেও নুসরা ফ্রন্টের সদস্য হিসেবে সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে। তিনি এ সংগঠনটির অর্থ ও পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকেও যুদ্ধাপরাধী হিসেবে সন্দেহ করা হচ্ছে কিনা তা জানাননি প্রসিকিউটর।
উল্লেখ্য, সিরিয়ায় যুদ্ধরত সরকার ও বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।সূত্র: রয়টার্স।
/এএ/