দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব রাজস্তানের এমএ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় ভারতীয় জনতা পার্টির আদর্শ ও কর্মসূচি আলোচনার করার জন্য একটি প্রশ্ন রাখা হয়। রাজস্তানি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ের ওই পরীক্ষায় অংশ নেওয়া ২০ জন পরীক্ষার্থীর মধ্যে দুজন এ প্রশ্নে আপত্তি তুলেন। যদিও তারা পরীক্ষা সম্পূর্ণ করেছেন।
পরীক্ষাটির পরিদর্শকের দায়িত্বে থাকা ড. গোপাল শরণ গুপ্তা জানান, দুজন শিক্ষার্থী এ প্রশ্নের বিরোধিতা করেছেন। এক শিক্ষার্থীর দাবি, প্রশ্নপত্রটি এমন কেউ তৈরি করেছেন যিনি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন এবং তা রাজনৈতিক পক্ষপাতপূর্ণ।
গুপ্তা দাবি করেন, কোর্সটিতে বর্তমান রাজনৈতিক দলগুলো অন্তর্ভুক্ত আছে। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের বলেছি তাদের যদি অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করতে।
এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে রাজস্তান স্টাডিজ বিভাগের পরিচালক কৃষ্ণা গোপাল শর্মার সঙ্গে যোগাযোগ করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
কংগ্রেস মুখপাত্র আর্চনা শর্মা জানান, বিজেপি নিজেদের আদর্শে শিক্ষার্থীদের টানার চেষ্টা করছে। তিনি বলেন, ইতোমধ্যে বিজেপি সিলেবাস থেকে দেশের বিখ্যাত মানুষদের বাদ দিয়েছে। এখন এ প্রশ্ন প্রমাণ করে বিজেপি শিক্ষার্থী ব্রেনওয়াশ করার চেষ্টা করছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষমতাসীনদের খুশি করার চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেপি সিংহাল জানান, এরকম প্রশ্নপত্রের বিষয়ে তার কোনও ধারণা নাই। যদি কোনও শিক্ষার্থীর অভিযোগ থাকে তাহলে কর্তৃপক্ষকে জানাতে পারেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/