ঘুড়ির সুতায় গলা কেটে ভারতে শিশুসহ নিহত ৩

160817104927_getty_kites_640x360_gettyimagesভারতের দিল্লিতে ঘুড়ির সুতায় গলা কেটে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্বাধীনতা দিবসে বিভিন্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় কাঁচযুক্ত ধারালো সুতা গলায় পেঁচিয়ে এই তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিন বছর ও চার বছরের দুই শিশু এবং ২২ বছরের এক তরুণ রয়েছেন।

ভারতে স্বাধীনতা দিবসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ উৎসবে ঘুড়ি ওড়ানো বেশ জনপ্রিয় একটি খেলা। কাচের গুঁড়ো দিয়ে ঘুড়ির দড়ি বা সুতা ধারালো করা হয়ে থাকে। একে স্থানীয়ভাবে ‘মাঞ্জা’ বলা হয়। মূলত অন্যের ঘুড়ি কেটে নিচে নামানোর জন্য রশিতে কাঁচের গুড়ো ও আঠা দিয়ে ধারালো করা হয়। এতে প্রায়ই অনেকের আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে।

দিল্লিতে পৃথক ঘটনায় শিশু সাঁচি গোয়াল এবং হ্যারি গাড়ির ছাদের ওপর থেকে ঘুড়ি ওড়ানো দেখার সময় তাদের গলায় ঘুড়ির সুতা পেঁচিয়ে কেটে গেলে মারা যায়। আর তরুণ জাফর খান মারা যান মোটরবাইক চালানো অবস্থায় ঘুড়ির রশিতে গলা কেটে।

প্রতিবছরই ঘুড়ির রশি দিয়ে আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে। গতবছরই ৫বছর বয়সী শিশু মারা গিয়েছিল মোরাদাবাদে। ঘুড়ির সুতায় প্রচুর পাখিও প্রাণ হারায়। গত তিন দিনেই ৫শ পাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন পুলিশ সদস্যও আহত হন সোমবার।

কর্তৃপক্ষ জানায়,  নাইলন, প্লাস্টিক কিংবা কাচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেওয়া সূতা তৈরি ও বিক্রি দিল্লিতেতে নিষিদ্ধ করা হবে। কেউ এ আইন না মানলে শাস্তি পেতে হবে তাদের। সূত্র: বিবিসি বাংলা।

/এএ