জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে কাশ্মিরের মানবাধিকারকর্মী গ্রেফতার

মানবাধিকারকর্মী খুররম পারভেজভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিক্ষোভ আন্দোলনে মানবাধিকারকর্মী খুররাম পারভেজকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি অধিবেশনে যোগ দিতে রওয়ানা দেওয়ার একদিন আগে পারভেজকে গ্রেফতার করা হলো।

এশিয়ান ফেডারেশন ইনভলানটারি ডিসঅ্যাপিয়ারেন্স নামক সংস্থার চেয়ারপারস খুররাম পারভেজ। জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রিনগরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা করা হয় তাকে।

বুধবার ভারতের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছিলেন, জাতিসংঘের কাছ থেকে আমন্ত্রণপত্র ও বৈধ ভিসা থাকা সত্বেও নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি কার হয়।

জম্মু-কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটির সভাপতি পারভেজ ইমরোজ বলেন,  কর্তৃপক্ষ বলেছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো তাদের নির্দেশ দিয়েছে তিনি (পারভেজ) জেনেভাতে যেতে পারবেন না’। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জেনেভাবে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘণের বিষয়ে কথা যাতে বলতে না পারেন সেজন্যই তাকে বাধা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধরনের সহিংসতা ও বিক্ষোভ চলছে। এ ব্যাপক বিক্ষোভের শুরু হয় কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হওয়ার পর। ৮ জুলাই কাশ্মিরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে তারা নিহত হন। এর পর কাশ্মিরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভের মাত্রা বেড়ে গেলে কাশ্মিরের দশটি জেলা, এমনকি দূরবর্তী গ্রামেও কারফিউ জারি করা হয়। বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নেমে আসেন মানুষ। আর বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা জারি রাখে নিরাপত্তা বাহিনী। আর তাতে প্রাণ হারায় অন্তত ৬৭ জন। টানা ৫২ দিন পর ২৯ আগস্ট শ্রীনগরের কয়েকটি এলাকা থেকে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। যদিও ১৪৪ ধারা জারি থাকে। সব মিলিয়ে এ পর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

সর্বশেষ ১৩ জুলাই ঈদুল আজহার দিন কারফিউ ভেঙে বিক্ষোভ করতে গিয়ে পুলিশি গুলিতে নিহত হয়েছেন দুই ব্যক্তি। ওই দিন সংঘর্ষে আরও ২২ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। সূত্র: আল-জাজিরা।

/এএ/