আড়াই হাজার পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী

প্রবল তুষারপাতের মধ্যে আটকে পড়া প্রায় আড়াই হাজার পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে প্রায় ৪০০ গাড়িতে সংশ্লিষ্টরা আটকে ছিলেন সিকিমের নথুলা নাম স্থানে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, উদ্ধারের পর সংশ্লিষ্টদের থাকার জন্য ব্যারাকের স্থান ছেড়ে দিয়েছেন সেনা সদস্যরা।snowfall_1546067591

নাথুলাতে প্রবল তুষারপাতের মধ্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের পর তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত কিছু ছবিও পোস্ট করেছে। গ্যাংটকের আবহাওয়া কেন্দ্রের ভাষ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি লাচিন, লাচুং, রাভাংলা এবং হনুমান টঙ্কের মতো স্থানগুলোতে তুষারপাত হয়েছে।

নাথুলা পাস পূর্ব সিকিম জেলায় অবস্থিত। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ১৪ হাজার ১৪০ ফুট।  শুধুমাত্র ভারতীয়রা এলাকাটি পরিদর্শনে যেতে পারেন। তবে তার জন্যও অনুমতি নিতে হয়। স্থটি ভারত-চীন সীমান্তে অবস্থিত।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন:৩০০ থেকে ৪০০ বেসামরিক গাড়ি ‘১৭ মাইলে’ আটকে ছিল। তাদের উদ্ধারে দ্রুত কাজে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। পর্যটকদের উদ্ধার করে  তাদেরকে খাবার, ওষুধ, শীতের কাপড় দেওয়া হয়েছে। প্রায় দেড় হাজার পর্যটককে ‘১৫ মাইলে’ থাকতে দেওয়া হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে ’১৩ মাইলে।’

তুষারপাতের পর গ্যাংটকের আবহাওয়া বদলে যায় দ্রুতই। শুরু হয় বজ্রপাত, বৃষ্টি এবং শিলাবৃষ্টি।