মমতাই হতে পারেন প্রথম বাঙালি প্রধানমন্ত্রী: পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যখন প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতির ময়দানে মুখোমুখি ভূমিকায় থাকলেও রাজ্য বিজেপির সভাপতি শনিবার নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার মতো সবচেয়ে যোগ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

dilip-ghosh_710x400xt-702x336

মমতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইউটিউবে প্রকাশিত ভিডিও বার্তা রাজ্য বিজেপির সভাপতি দিলিপি ঘোষ বলেছেন, রাজ্য থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায় মমতার নাম রয়েছে।  শনিবার রাত সোয়া নয়টায় এই বার্তা ইউটিউবে আপলোড করা হয়। ভিডিও বার্তায় মমতার সুসাস্থ্য কামনা করেন দিলিপ ঘোষ।

১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম নেওয়া মমতা শনিবার ৬৪ বছরে পদার্পন করেন।

দিলিপ ঘোষ বলেন, বাংলার ভাগ্য নির্ভর করছে মমতার সাফল্যের ওপর। তার সুস্থ-সবল থাকা দরকার। কারণ বাংলা থেকে যদি কেউ প্রধানমন্ত্রী হন তাহলে তিনি মমতাই হবেন।

রাজ্য বিজেপির কারও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে দিলিপ ঘোষ বলেন, হয়ত পরে। কিন্তু বাংলা থেকে কেউ হলে মমতাই হবেন প্রথম পছন্দ। জ্যোতি বসু প্রথম বাঙালি হিসেবে এই সুযোগ পেতে পারতেন কিন্তু তার দল (সিপিআই-এম) তাকে অনুমতি দেয়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এই বিষয়ে জানতে চাইলে বিজেপি নেতা জানান, জন্মদিনের শুভেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ কিছু বলতে চাইনি। তিনি বলেন, মমতা পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তাই আমি তাকে শুভকামনা জানিয়েছি। অবশ্যই ২০১৯ সালে আবার দেশকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি। সূত্র: হিন্দুস্তান টাইমস।