৯০ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত, চলছে পাত্রীর খোঁজ

জীবনের নয় দশক পার করে ফেলেছেন। বয়সের হিসেবে শতক পূর্ণ করতে আর বেশি দেরি নেই। জীবনের এ পড়ন্ত বেলায় এসে নিজের জন্য সঙ্গী খুঁজছেন ভারতের আহমেদাবাদের মনসুখলাল (ছদ্মনাম)।

অবসরে যাওয়ার ২৫ বছরের মাথায় মনসুখলালের স্ত্রী মারা যান। দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। এখন তিনি বাস করছেন মেয়ের বাড়িতে। প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ১৭ হাজার রুপি তিনি মেয়েকে। আর খাবারের জন্য ছেলেকে দেন মাসে ৬ হাজার ‍রুপি।

মনসুখলাল টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘সন্তানরা শুধু আমার অর্থের প্রতি আকৃষ্ট। এ কারণে আমি এমন একজন সঙ্গী খুঁজছি যার সঙ্গে জীবনের বাকিটা সময় কাটাতে পারি।’

৯০ বছর বয়সে সেবা ও শান্তিতে বাস করার জন্য সঙ্গী খুঁজতে মনসুখলাল দ্বারস্থ হয়েছেন একটি দাতব্য সংস্থার । ওই সংস্থাকে বলেছেন ‘যে কোন বয়সের’ একজন সঙ্গী খুঁজে দিতে।

বিনামূল্যে অমূল্য সেবা সংস্থার নাটুভাই প্যাটেল বলেন, ‘ছেলে-মেয়েরা সেবা-যত্ন না করায় ভালো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য মনসুখলাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’

/এএ/বিএ/